Dekha Na-Dekhay Mesha
যে-কোনো যুগের কিংবা ভূখণ্ডের ইতিহাসের প্রচলিত ধারাবাহিক লিখিত বিবরণের বাইরেও অনেক বিখ- উপাদানকে রবীন্দ্রনাথ বলেছিলেন ‘ইতিহাসের চূর্ণ’, যা সাধারণত আমাদের নজরে পড়ে না। বড়-বড় ঘটনার নিচে চাপা পড়া এসব খ-িত ও পার্শ্বকাহিনি ইতিহাসের প্রাতিষ্ঠানিক চর্চায় কমই ধরা পড়ে বেশিরভাগ সময়। কিন্তু এরকম অনেক ঘটনা বা কাহিনি থেকে অতীতের সমাজ ও সংস্কৃতির এক ভিন্নরকম চালচিত্র উদ্ধার করা সম্ভবও বইকি। সেরকম এক প্রচেষ্টারই অনুপম নিদর্শন মাহবুব আলমের প্রবন্ধগ্রন্থ ‘দেখা না-দেখায় মেশা : ইতিহাসের বিচিত্র কাহিনি’। লেখক বইটির মুখবন্ধে জানিয়েছেন, প্রচলিত ইতিহাসের মূলধারা বাইরে থাকা টুকরো মণি-মাণিক্যের সন্ধানই এখানে লভ্য। এসব ঘটনা সময়ের ভাঙাগড়ার কুটিল গতির কারণে সেভাবে দৃশ্যমান না হলেও তা নীরবেই ইতিহাসের গতিবিধিতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতীয় উপমহাদেশের ইতিহাস-সংশ্লিষ্ট সেরকম কিছু ঘটনারই আদ্যোপান্ত তিনি এখানে সরস ভঙ্গিতে উপস্থাপন করেছেন। এবার বইটিতে অন্তর্ভুক্ত বারোটি প্রবন্ধের দিকে নজর দেওয়া যাক। প্রথম প্রবন্ধ ‘শায়েস্তা খান ও বিদেশি জহুরি’ বাংলার একসময়ের মোগল সুবেদার শায়েস্তা খানের জীবনের এক কৌতূহলোদ্দীপক ঘটনার দিকে আলোকপাত করেছে। ব্যক্তিজীবনে মিতব্যয়ী হিসেবে খ্যাতিমান ছিলেন তিনি, আবার মাত্র একটি শখের জন্যে প্রচুর অর্থব্যয়েও কার্পণ্য করতেন না। এই শখের সূত্র ধরেই ফরাসি পর্যটক ও রত্নব্যবসায়ী তাভারনিয়ারের সঙ্গে তাঁর পরিচয়। যখন তিনি গুজরাটের সুবেদার ছিলেন, তখনই তাভারনিয়ারের কাছ থেকে তিনি রত্নপাথর কেনা শুরু করেন। পরস্পরের মধ্যকার এ-যোগাযোগ এক যুগেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। অন্যসব কর্মের মতো রত্নক্রয়ের ব্যাপারেও শায়েস্তা খানের আচরণ ছিল সমঝদারসুলভ, যাচাই-বাছাই করেই তিনি রত্ন কিনতেন।
152 pages
Other (978984) edition · First published 2015 by Bengal Publications · ISBN 9789849162261
Readers also shelved
Be the first to rate this book
Keep track of what you read
Book Nook is a free reading tracker with a 3D bookshelf, a reading timer, challenges with friends and a Reading Wrapped at the end of the year. Add Dekha Na-Dekhay Mesha to your shelf in one tap.
LOVE + OTHER LIES (No Ordinary Men)Donna Alam